দেশের তাপমাত্রা গত কয়েকদিনে একটু একটু করে বেড়ে ব্যারোমিটারের পারদ ৩৬ ডিগ্রি সেলিসিয়াসে উঠে গেছে। এরমধ্য দিয়েই শুরু হল তাপপ্রবাহ।
বৃহস্পতিবার (১০ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। তিনি বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় শুক্রবার (১১ মার্চ) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কি.মি.। শনিবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.