
দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দেশের মধ্যাঞ্চলে ১ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে উত্তরাঞ্চলের দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ আবদুল হামিদ গণমাধ্যমকে বলেন, সারা দেশেই আজ শনিবার রাতের তাপমাত্রা কমবে। এর প্রভাব উত্তরে বেশি থাকবে। বর্ধিত পাঁচ দিনে মধ্যাঞ্চলে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে ২ ডিগ্রি কমতে পারে।
উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে। এতে দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে এ সময়ে আকাশে মেঘ থাকলে রাতের তাপমাত্রা কমার হার কমতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.