মে মাসের শুরুতেই চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার ওপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’।
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও শক্তি অর্জন করে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও পরিণত হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দক্ষিণ আন্দামান সাগরে আগামী ৬ থেকে ৭ মে’র মধ্যে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এটি তৈরি হলে সেটি পরবর্তীতে সুনির্দিষ্ট লঘুচাপের পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর নাম হবে ‘আসানি’। এদিকে বর্তমান তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড়টি তৈরি হলে পশ্চিমবঙ্গ, উড়িষা ও বাংলাদেশের উপকূলে চলতি মাসের ১০ থেকে ১২ মের মধ্যে আঘাত হানতে পারে।
লঘুচাপটি আরো শক্তি অর্জন করে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আন্দামান সাগরে এই লঘুচাপটির জন্ম হবে আগামী ৬ বা ৭ মে। বাংলাদেশ থেকে এর দূরত্ব হবে আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার। এই লঘুচাপ পরে ঘূর্ণিঝড় হবে কি না সেটি এ মুহূর্তে বলা কঠিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.