বৈশাখের প্রথম দিনে আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দেশের ছয় বিভাগে ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর আগে, বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হয়েছে।
এর মাঝে রংপুর বিভাগের ডিমলায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া একই বিভাগের রংপুর সদর ও রাজারহাটে বৃষ্টি হয়েছে ১৪ ও ১৫ মিলিমিটার। এছাড়া সিলেট বিভাগের সিলেট সদরে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী,
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.