বৃস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি।
যা ঘণ্টায় ২৫ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অস্থায়ীভাবে দমকা আকারে। শুক্রবার নাগাদ বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা অব্যাহত থাকতে পারে।
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে রাজশাহী ব্যতীত দেশের সব বিভাগেই। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী পাঁচদিনে আরও বাড়তে পারে।বুধবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.