প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ
সাগড় উত্তাল পায়রা সমুদ্র বন্দর! ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। উপকূলীয় এলাকায় গুমোট অবস্থা বিরাজ করছে।
বুধবার (৩ আগস্ট) সকাল থেকে উপকূলের বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে তাই পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরসহ দেশের চার সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
একই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরার ট্রলার সমূহকে পরিবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।
জেলার মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সব ট্রলার এখনো গভীর সাগরে রয়েছে বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় ইতোমধ্যে আবহাওয়া অফিস থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.