আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে যার কারণে সাগরে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বুধবার (৩ আগস্ট) অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ আবহাওয়াবিদ বলেন, এর প্রভাবে আমাদের উপকূলীয় জেলাগুলোসহ সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাসে আবুল কালাম মল্লিক বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে রাত এবং দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.