প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২১, ৮:১৮ পি.এম
বাঘারপাড়ার চিত্রা নদীর সাঁকোর তলা হতে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর): বোনের বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এর ১৫ ঘন্টা পর বাশের সাকোর তলা থেকে গৃহবধূর লাশ উদ্ধার হএছে। যশোরের বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া গ্রামের বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন গৃহবধূ কল্পনা দাস (৫০)। বৃহস্পতিবার বিকেলে পাশের চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি। ১৫ ঘন্টা পর আজ শুক্রবার সকালে আধা কিলোমিটার দূরে নদীর একটি সাঁকোতে বেধে থাকা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কল্পনা দাস নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের রাখাল দাসের স্ত্রী। কল্পনা দাসের বোন জামাই তপন দাস জানান, আট দিন আগে বড় শ্যালিকা কল্পনা দাস তাঁদের বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।
তিনি মৃগী রোগী ছিলেন। বাড়ির পাশে চিত্রা নদীর শেখেরহাটখোলা ঘাট। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তিনি একা নদীর ওই ঘাটে গোসল করতে নামেন। কিছুক্ষন পর ঘাটের পাশ দিয়ে যাওয়া কয়েক ব্যক্তি নদীর পানিতে তাঁর জুতা ও শাড়ি ভাসতে দেখে বাড়িতে এসে খবর দেন। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি।
পরে বাঘারপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রাথমিক উদ্ধার অভিযান চালিয়ে তাঁর কোনো খোঁজ পাননি। শুক্রবার সকাল ছয়টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর একটি বাঁশের সাঁকোর সাথে তাঁর মরদেহ ভাসছিল। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা সেখানে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।
বাঘারপাড়া থানার উপপরিদর্শক(এসআই) মো. কাইয়ুম মুন্সী বলেন, চিত্রা নদীর পানিতে ডুবে কল্পনা দাস মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.