চট্টগ্রামের সীতাকুণ্ডে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ফরিদ (২৮) নামের এক যুবক। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত ২০ ফেব্রুয়ারি স্কুলছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ফরিদ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু বললে তার এবং পরিবারের বড় ক্ষতি করবে বলেও হুমকি দেন ফরিদ। পরে আবারো বাড়ি ফাঁকা পেয়ে গত ২ মার্চ স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তিনি। গতকাল মঙ্গলবার স্কুলছাত্রী তার বড় বোনকে বিষয়টি জানায়। তিনি তার পরিবারকে জানালে স্কুলছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা শুনে আমরা মামলা রেকর্ড করেছি। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.