প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ১০:৫২ পি.এম
আদিতমারীতে বিএনপি’র বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বিএনপির এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ই সেপ্টেম্বর) বিকেল ৫টা লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা বিএনপি'র কেন্দ্রীয় ঘোষণার কর্মসূচীর অংশ হিসেবে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
খাদ্য সামগ্রীর ব্যাপক দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রধান খাদ্য, চাল, ডাল, ডিজেল, পেট্রল, সোয়াবিন তেল সহ সকল প্রকার দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধি এবং ভোলা, নারায়নগঞ্জে নির্বিচারে গুলি করে নূরে আলম, আব্দুর রহিম ও শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে
আদিতমারী উপজেলা বিএনপি'র উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি আসাদুল হাবিব দুলু ।
উক্ত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে লালমনিরহাট জেলা ও উপজেলা বিএনপি'র সকল স্তরের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে আদিতমারী উপজেলায় বিগত পাঁচ বছরে এতবড় বিএনপির সমাবেশ এর আগে অনুষ্ঠিত হয়নি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.