নির্মাণ শ্রমিক ফেডারেশনের মদাতী ও দলোগ্রাম ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ২১ অক্টোবর ) বিকেলে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মালিরস্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মদাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক।
সম্মেলন উদ্বোধন করেন লালমনিরহাট জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজিজার রহমান। ইউনিয়ন পর্যায়ের এই সম্মেলনে দুই ইউনিয়নের প্রায় শতাধিক সাধারণ শ্রমিক অংশ নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন,কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শাহালম, আব্দুস সালাম জাদু, মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবসহ আরও অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.