প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৩, ৬:৪১ পি.এম
কালীগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের বিচারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাটে এক স্কুল ছাত্রীকে চিহ্নিত মাদক কারবারি দারা অপহরণের বিচারের দাবিতে মানববন্ধন করছেন তার সহপাঠী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা গোড়ল ইউনিয়নের বলাইরহাট এলাকার নিথক ছায়েদুল হক পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অপহরণকারী ছাত্রীর পিতা সুনিল চন্দ্র রায় ও বড় ভাই অনুপ রায়।
পরিবাবের লোকজন বলেন, গত ৩ সেপ্টেম্বর দুপুর অনুমান সাড়ে ১২ টায় নিথক ছায়েদুল হক পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে সেই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী কে অপহরণ করে নিয়ে যায় শিবরাম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ঘুঘড়ি দুলালের ছেলে লিমন মিয়া(২৬)। এই অপহরণ কাজে লিমনকে সহযোগীতা করেন তার বাবা দুলাল ও মা হাজেরা বেগম, পরে থানায় অভিযোগ দিলে কালীগঞ্জ থানা পুলিশ মেয়েকে উদ্ধার করে এবং অপহরণকারি লিমনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেন। তার পর থেকে লিমনের পরিবার ও চিহ্নিত মাদক ব্যবসায়িরা নিয়মিত হুমকি দিয়ে চলছে।
পরিবারের লোকজন আরো বলেন, আমরা সংখ্যালঘু পরিবার, পুলিশ এখনও লিমনের বাবা-মাকে গ্রেফতার করেনি, ওই ছেলে এর আগের দুটি মেয়ের সাথে একই ঘটনা ঘটিয়েছে, বিচার হয়নি, আমরা সব মিলিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। সেখানে আরও বক্তব্য রাখেন অপহরণকারি মেয়ের দাদা রজনী কান্ত, দাদি জোসনা বালা, প্রতিবেশি কল্পনা অধিকারী, শিল্পী রানী, গীতা রানী বাবলী রানী প্রমুখ।
এ বিষয়ে নিথক ছায়েদুল হক পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, যেদিন ছাত্রীটি অপহরণের ঘটনা ঘটে সেদিন আমাদের বিদ্যালয়ে ৬টি বিদ্যালয়ের সন্ধ্যা পর্যন্ত খেলা চলছিলো। পরে যখন ঘটনা শুনি ছাত্রীর পরিবারকে সাথে নিয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করি। তবে ছেলের পরিবার চিহ্নিত মাদক কারবারি। ভলো ছেলে হলে এমন করতো না। মেয়ের পরিবারটি যেন ন্যায় বিচারক পায় সেই দাবি জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.