বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ৪১সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়ছে।
এস,আর শরিফুল ইসলাম রতন সভাপতি এবং সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এই পুর্নাঙ্গ কমিটি সকল সদস্যের উপস্থিতিতে ঘোষনা করা হয়।
রবিবার (১১ই জুন) সন্ধ্যা ০৭টায় লালমনিরহাট জেলা শহরের মুনষ্টার চাইনিজ রেষ্টুরেন্টের হলরুমে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের জেলা শাখার আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস,আর শরিফুল ইসলাম রতন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান,লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক মিজ্নুর রহমান মিজান।
লালমনিরহাট জেলায় কর্মরত সংবাদপত্র কর্মীদের পেশাগত সুরক্ষা, নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে ২০২২ সালের ২১ নভেম্বর কেন্দ্রীয় সভাপতি ফরিদ খানের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতি পদে এস আর শরিফুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নাম ঘোষনা করা হয়।নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক মতামতের ভিত্তিতে ৪১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.