প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২২, ৬:৪৯ পি.এম
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টায় শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার আহবায়ক শ্রী সুজিত সরকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী শৈলেন্দ্র কুমার রায়। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার রায়, এ্যাডঃ মধুসুধন রায়, শ্রী উত্তম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বনাথ রায়, গণসংযোগ বিষয়ক সম্পাদক শ্রী সুবল চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি শ্রী বিভূতি ভূষণ রায় বসুনিয়া, সাধারণ সম্পাদক শ্রী জীবন রায়। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র রায়। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.