প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২২, ৬:০০ পি.এম
লালমনিরহাটে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

লালমনিরহাটে ঐতিহাসিক ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা'র ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকালে লালমনিরহাট আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাংস্কৃতিক সম্পাদক চন্দন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.