প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২২, ৬:৪৯ পি.এম
লালমনিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২

লালমনিরহাট জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে আরডিআরএস, ব্র্যাক, নজীর, ইএসডিও, ব্যুরো বাংলাদেশ, আশা, কিন্ডার হিল্পস্ ওয়ার্কের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় কালেক্টরেট কলেজিয়েট স্কুল মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় লালমনিরহাট জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (অঃদাঃ) নাজিয়া নওরীন, লালমনিরহাট সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন, লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.