প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২২, ৭:২৫ পি.এম
লালমনিরহাটে দুই স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

শনিবার (১৯ মার্চ) সকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম এবং মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে দুই গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ এবং এলাকাবাসীর কাছে জানা যায়, শনিবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে ফারিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এরপর নিহতের স্বামী সুজন মিয়া (৩০), শ্বশুর শাহাজাহান আলী, শাশুড়ি আরেফা বেগম গৃহবধূ ফারিয়ার লাশ রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহত ফারিয়া উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার জাহেদ আলীর মেয়ে। ফারিয়ার পরিবারের সদস্যদের দাবি, যৌতুকের কারণেই শ্বশুরবাড়ির লোকজন তাদের মেয়েকে হত্যা করা হয়।
এদিকে, মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রূপালী খাতুন (২৫) নামে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ সুপারি বাগান থেকে উদ্ধার করেছেন পুলিশ। রূপালী উত্তর মুশরত মদাতী ৬নং ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। নিহত ওই নারী তালাকপ্রাপ্ত হয়ে বাবা বাড়িতেই বসবাস করতেন।
নিহত রূপালীর মা আঞ্জুআরা বলেন, রাতে মেয়েসহ নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। রূপালী কখন উঠে বাগানবাড়িতে গেছে এটা আমি বলতে পারি না। সকালবেলা তাকে খুঁজতে গিয়ে দেখি, সে বাগানে মৃত অবস্থায় পড়ে আছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল পৃথক দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.