প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২২, ৪:৩৮ পি.এম
লালমনিরহাটে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

লালমনিরহাটে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর)সকাল ৮ টায় জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাষ্টার প্যারেডে সালামি গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোহাম্মদ আতিকুল হক। মাষ্টার প্যারেডে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে অধীনস্থ অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা সহ সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়া তিনি রেশন স্টোর, ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ লাইন্স মেস, অস্ত্রাগার এবং মোটরযান শাখা পরিদর্শন করেন।
মাষ্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রেলসেডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.