প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২২, ২:২৯ পি.এম
লালমনিরহাটে ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন

"ভূমি অফিসে না গিয়ে ভূমিসেবা গ্রহণ করুন" প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় লালমনিরহাটে ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ মে) সকালে লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিসে লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিস ও লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিসার ও জেলার সেরা এসিল্যান্ড মোঃ রুবেল রানা-এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ সিরাজুল হক, নাজির মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.