প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২২, ৫:০০ পি.এম
লালমনিরহাটে শীলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলার উপর দিয়ে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়।এতে ভূট্টা, আলু, তামাকসহ চলতি মৌসুমের কিছু আবাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে বোরো আবাদের কিছুটা হলেও উপকার হয়েছে। এ শীলাবৃষ্টি প্রায় ২৫ মিনিটের মতো লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যায়। তবে এখনও শুধু বৃষ্টি ও আকাশের গর্জন রয়েছে। এ সময় দমকা হাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার শীলা বৃষ্টিতে বোরো আবাদের উপকার হয়েছে। তবে কোন ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কুলাঘাটের কাশেম আলী ও মোগলহাটের ইউনুস আলী জানান, কিছুটা ক্ষয়-ক্ষতি হলেও স্বস্তির বৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.