
লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “নক্ষত্র পরিবার" এর আয়োজনে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২০ এপ্রিল) বিকালে রেলওয়ে মুক্তমঞ্চে উক্ত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমান,জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান লিমন,নক্ষত্র পরিবার সংগঠন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান আকাশ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উৎস,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মিয়াদ প্রমূখ।
সংগঠনের সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান আকাশ জানান,প্রতি ঈদে এবং ধর্মীয় উৎসবে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের উপহার দিয়ে থাকি।তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.