বাকেরগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে পদোন্নতি ও কেন্দ্রীয় ও বিভাগের এসোসিয়েশনের নেতৃবৃন্দের সংবর্ধনা দেওয়া হয়। বাকেরগঞ্জ পৌরসভার সচিব জনাব শহিদুল ইসলাম পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর সচিব হয়েছেন, বাকেরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী জনাব শহিদুল ইসলাম পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হয়েছেন এবং বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বরিশাল বিভাগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়।
বাকেরগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ কাওসার হোসেন হাওলাদার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত হয় এবং বাকেরগঞ্জ পৌরসভার কার্য সহকারী মোঃ নুরুজ্জামান খান বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হওয়ায় বাকেরগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাকেরগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম মল্লিক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.