মোঃ মিজানুর রহমান: গ্রাহক সেবার উৎকর্ষ সাধন ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে “গ্রাহক বান্ধব আইসিবি, স্বচ্ছতার প্রতিচ্ছবি” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫-৯ ডিসেম্বর ৫ দিন ব্যাপী “গ্রাহক সেবা সপ্তাহ – ২০২১” কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান, চেয়ারম্যান, আইসিবি পরিচালনা বোর্ড, জনাব মোঃ আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ কামাল হোসেন গাজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ, আইসিবি কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ কর্পোরেশন যা ১৯৭৬ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে। এটি মূলত বাংলাদেশে পরিচালিত একটি বিনিয়োগ ব্যাংক। আইসিবি বাংলাদেশের শেয়ার বাজারের অন্যতম বিনিয়োগকারী।