
ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: আখাউড়া কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অদ্য সোমবার (১৩ ডিসেম্বর) আখাউড়া কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের পক্ষ থেকে উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা স্বারক এবং শতাধিক এতিম, অনাথ, অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ মানবিক এবং মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা সংগঠনের আহ্বায়ক এন এস কবির পলাশ। সঞ্চালনায় ছিলেন আখাউড়া উপজেলার সদস্য সচিব এডভোকেট মোঃ মনিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড (সিএইচআরডব্লিউ) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জামশেদ শাহ।
অনুষ্ঠানে আরো যারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন- হাজী আব্দুর রহিম খান, ইকবাল আহমদ, ফজলুল হক মন্টু, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, মানবাধিকার কর্মী মোঃ মারুফ প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা ও অতিথিগণ ২০জন বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান এবং ১০০+ জন এতিম, অনাথ ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
সভায় আগত সকল অতিথি বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া বীর সৈনিকদের কে সংস্থার পক্ষ থেকে সম্মানিত করায় সংগঠনের প্রশংসা করেন।
সবাই আগত সকলকে অভিনন্দন জানিয়ে মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া চেয়ে সমাপ্তি ঘোষণা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।