অদ্য শনিবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর ঢাকাস্থ মালিবাগ কেন্দ্রীয় কার্যালয়ে সিএইচআরডব্লিউ- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এম এ সোহেল আহমেদ- এর সভাপতিত্বে কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ, ও সাধারণ পরিষদ, ময়মনসিংহ বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা জনাবা নুরজাহান ও নাগরিক ভাবনা র আহ্বায়ক, জনাব হাবিবুর রহমানকে কেন্দ্রীয় উপদেষ্টা ঘোষণা করা হয়।
সভায় সম্মানিত উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সবার শেষে বীরঙ্গনা মুক্তিযুদ্ধা কেন্দ্রীয় উপদেষ্টা জনাবা নুরজাহান কে ও জামালপুর জেলার সভাপতি সিনিয়র সাংবাদিক মজনু মোল্লা কে CHRW সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পড়ানো হয়।
সবার শেষে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর সোনার বাংলা মানবিক দেশ নির্মাণে একসাথে কাজ করার একাত্মতা পোষণ করে সমাপ্তি ঘোষণা করেন ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.