
আমরা একদল স্বপ্নবাজ তরুন
স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখিয়েছি, দেখাব!
একটা সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠিত হয় শুধু মাত্রই সাধারণ মানুষকে নিয়ে স্বপ্ন দেখা, পরিশ্রমী এবং কিছু উদ্যমী তরুনের হাত ধরে। শুধু প্রতিষ্ঠিতই নয়, সু-প্রতিষ্ঠিত থেকে শুরু করে এর ধারাবাহিকতা রক্ষা করাটাও একটা চ্যালেঞ্জিং হিসাবে নিয়েছিলো গাইবান্ধা জেলা অন্তর্গত সাদুল্লাপুর উপজেলার একটি ছোট্ট ইউনিয়ন নলডাঙ্গার কিছু উদ্দ্যোগী একদল স্বপ্নবাজ তরুন ।
''স্বপ্ন ছিলো নলডাঙ্গাকে জেলা তথা বিভাগের কাছে নতুন ভাবে উপস্থাপন করার।'' সেচ্ছাসেবী জগৎ থেকে সমক্ষ ধারণা নিয়ে নিজেদের ইউনিয়নেও এমন একটি সংগঠনের জন্মদিবেন সবাই, যার মূল লক্ষ্যই হচ্ছে মুমূর্ষু পরিস্থিতিতে রোগীর রক্ত সংগ্রহে সাহায্য এবং এই ছোট্ট ইউনিয়ন থেকে নতুন রক্তদাতা তৈরী সাথে রক্তদানের উপকারিতা সম্পর্কে প্রচার প্রচারণা, বৃক্ষ রোপন, তরুন সমাজকে মাদক মুক্তকরণ । তাই তো পিছুটানকে পিছনে ফেলে, এগিয়ে যাবার সূচনাটাও তৈরী হলো অনেক পরিশ্রম, পরিকল্পনা, হাড় ভাঙ্গা খাটুনির মত সব বাঁধা বিপত্তি পেরিয়ে।
গত ১ বছর আগের কথা। তখন সবে মাত্র পৃথিবীর বুকে নতুন করে জন্ম নিয়েছে সংক্রমনে মৃত্যুর নতুন ফাঁদ করোনা ভাইরাস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এর বিস্তারের কারণে শিক্ষা অঙ্গন থেকে শুরু করে সকল কর্মব্যাস্ততাকে লকডাউনের মত থেমে থাকা সময়কে কাজে লাগিয়েই কিছু তরুনের হাত ধরে প্রতিষ্ঠিত হলো আজকের দিনে সফলতার শীর্ষে নিজেদের জায়গা করে নেয়া একটি প্রতিষ্ঠিত সংগঠন,
Naldanga Blood Donors Association-NBDA
শুরুটা কেমন ছিলো, কীভাবে একটি সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে হয়? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে, আজ গর্বে বুক ফুলে ফেঁপে উঠার মত রোমাঞ্চকর মুহুর্তের দিনে পৌঁছে গেছে,, এলাকার শ্রেষ্ঠ সেচ্ছাসেবী ও মানবিকতা ধারণ করে এগিয়ে চলা সফলতার শীর্ষে থাকা সংগঠনটি। সকল বাঁধাকে মূল লক্ষ্যের কেন্দ্রবিন্দু থেকে ছুড়ে ফেলে এগিয়ে চলতে থাকা সংগঠনটির প্রাপ্তি থাকছে শুধু সাধারণ মানুষের দোয়া এবং ভালোবাসা। একটু ভালোবাসা পেলেই যেনো একদল মানুষের বুকে বার বার সাহস জাগে সেচ্ছায় সেবা এবং সাধারণ মানুষের সেবায় অক্লান্ত পরিশ্রমের ইচ্ছা শক্তি! এই শক্তিগুলোকেই পুঞ্জীভূত করে আগামী দিন গুলোতেও পথ চলার শপথ গ্রহন করেছে সংগঠনটির প্রতিটি সেচ্ছাসেবীগণ।
একটু বিস্তারিত ভাবে সংগঠনটির বর্তমান সফলতার চিত্র দেখতে হলে আপনাকে এর পেছনের গল্প গুলো জানতে হবে। কাজের ধারাবাহিকতা ধরে রাখতে অক্লান্ত পরিশ্রমের কথা গুলোও জানতে হবে। আসুন একটু জেনে আসি কি ধরণের সেবায় নিজেদের সপেছে একদল তরুন।
বসবার নেই কোন জায়গা, তাই এবার একটি নির্জন জায়গায় দাড়িয়েই পরিকল্পনা গুলোকে ঝালিয়ে নেয়ার সিদ্ধান্ত হলো কয়েকজনের। পড়াশুনার তীব্র ব্যাস্ততা থেকে মুক্তি পেয়ে বন্ধের সময়টাকে মানুষের সেবায় কাজে লাগানোর চিন্তা ভাবনা গুলোর শুরুটা ছিলো মুঠোফোনেই ৷ দীর্ঘ দিন অনলাইনে মুক্ত আলোচনা থেকে শুরু করে বেশ কয়েকবার অফলাইনেও বসেছে তাঁরা। দূরে রাস্তার পাশে থেকে হেঁটে যাওয়ার সময় অনেকের ধারণা হয়ত এমনটাও হতে পারত,, এরা আবার কারা! সকলে মিলে কি পরিকল্পনা করা হচ্ছে!
না কেউ এগিয়ে আসে নি সেদিন। হয়ত শুধু মাত্র ধারণা করেই হেঁটে গেছে ব্যাস্ততা নিয়ে। কিন্তু এগিয়ে এসে শোনেনি কেউ। বুঝতে পারে নি নলডাঙ্গায় জন্ম নিতে যাচ্ছে একটি ব্যাতিক্রমি সেচ্ছাসেবী সংগঠন, যা ৯০% মানুষই কখনও চিন্তা করেনি নলডাঙ্গায় এমন একটি সংগঠনের জন্ম হতে পারে। চেষ্টা হয়ত অনেকেই করেছেন, কিন্তু সেটাকে গড়ে তুলতে পারেন নি কেউই।
এবার একদল স্বপ্নবাজ তরুনের পালা যাদের স্বপ্ন বাস্তবতায় রুপ নিতে যাচ্ছে। এর মধ্যে অনেক জল্পনা কল্পনা। শুধু মাত্র সদস্যই নয়, সেচ্ছায় সেবা করবে এমন ছেলে/মেয়ে খুজতে অনলাইন মাধ্যম গুলোকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২১ আগস্ট ২০২০ ইং তারিখে বসবার সুযোগ হলো নলডাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনার প্রঙ্গনে। সেই দিনটাতেই প্রতিষ্ঠা হয় NBDA। শহিদ মিনারের উঁচু নিচু সিঁড়ি গুলোতে বসবার চিত্রে নিজেদের জায়গা করে নিতে অনেকেই এসেছে। তবে শেষ পর্যন্ত ১ বছর পেরিয়ে গেলেও তাদের অনেকেরই আর পাওয়া যাইনি কাজে। যাই হোক, যারা ছিলো তারাই আজ নলডাঙ্গার গর্বিত সন্তান। সেদিনের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম গুলোকে এগিয়ে নেয়ার জন্য দায়িত্বভার গ্রহনের পর্বও শেষ। ২১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটিও হলো। এখন নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে পরবর্তী পদক্ষেপের পালা। আলোচনা শেষে সিদ্ধান্ত হলো '' একটি প্রোগ্রাম হাতে নিয়েই যাত্রা শুরু করবে সংগঠনটি। ''ফ্রি গ্রুপিং ক্যাম্প-২০'' । ঠিক এক বছর আগে ১৭ ই সেপ্টেম্বর ২০০২ ইং তারিখে বৃষ্টিঘেরা দিনটিতে নলডাঙ্গায় প্রথম পরিচিতি লাভ করে সংগঠনটি। Naldanga Blood Donors Association- NBDA নামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সেচ্ছাসেবী ও সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয় সংগঠনটিকে। সেদিনের বৃষ্টির পানি মাথায় নিয়ে, প্রকৃতির বাঁধাও উপেক্ষা করে দিন শেষে আনুমানিক ৩৫০ জনের মত রক্তের গ্রুপ না জানা সাধারণ মানুষের ফ্রিতে রক্তের গ্রুপ নির্নয় করতে সক্ষম হয় সংগঠনটি। লক্ষ্য ছিলো পাঁচশত মানুষের রক্তের গ্রুপ নির্নয়। কিন্তু চলমান ব্লাড গ্রুপিং ক্যাম্প সন্ধ্যা নামার কারণে ৩৫০ এই সেই দিনের জন্য স্থগিত করা হয়। অক্লান্ত পরিশ্রম শেষে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে সেদিনের বিজয় উল্লাস ছিলো দেখবার মত। যেনো স্বরণীয় হয়ে থাকবে চিরকাল।
যাত্রা শুরু ! এবার নতুন রক্তদাতা প্রস্তুতের বিষয় নিয়ে ভাবার পালা শুরু। এর আগে অনেকেই রক্তদান করে নি। রক্তদান সম্পর্কে এক ভীত চিন্তা ছিলো ৯৫% নতুন রক্তদাতার ভিতরে। প্রতিষ্ঠার পর থেকে মাত্র ৬ মাসের মাথায় জানুয়ারির ১৫ তারিখে ১০০ ব্যাগ রক্তদান সম্পূর্ন ভাবে সফলতার সাথে সংগ্রহ করে এবং তার ঠিক ৫ মাসের মাথায় জুনের ১৪ তারিখে আবারও ১০০ তম ব্যাগ যুক্ত করতে সক্ষম হয় নিজেদের সংগ্রহের ঝুলিতে। দিন দিন নিজেদের কার্যক্রমের গতি তীব্র ভাবে বাড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েই শেষ পর্যন্ত ২১ অগাষ্ট ২০২১ ইং তারিখে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোট ২৩৫ ব্যাগ রক্তদানের রেকর্ড উপহার দেয় নলডাঙ্গাবাসীকে।
এই মোট রক্তদান এর ৮০% রোগী ছিলো নলডাঙ্গার এবং নলডাঙ্গার আশেপাশের এলাকার। এবং বেশির ভাগ রক্তদাতাও ছিলো নতুন রক্তদাতা। যারা ইতি মধ্যেই সংগঠনটির সাথে যুক্ত হয়ে নিয়মিত রক্তদান করেই যাচ্ছেন।
পরিশ্রমের মাধ্যমেই, সফলতা এসেছে। মাথা পেতে সয্য করে নিতে হয়েছে অনেক কুরুচিপূর্ণ মন্তব্যের ভরা ঝুলি। যার ভার অনেকটা। এবং বাইতে হয়েছে নিঃশব্দে। কেউবা করেছে সাহায্য, আর কেউবা ফেলতে চেয়েছে নিজেদের নোংরা রাজনীতিতে। কেউবা করেছে সমালোচনা আর কেউবা করেছে সফলতার প্রশংসা। তবুও দিন শেষে একদল তরুনের ইচ্ছাশক্তিতে এগিয়েছে গেছে NBDA। দিন শেষে একরাশ হাসি মাখা মুখ নিয়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে রক্তদাতা সংগ্রহ এবং রক্তের ব্যাগ রোগীর হাতে পৌঁছে দিতে ব্যাস্ত,
Naldanga Blood Donors Association-NBDA
উৎসর্গঃ -NBDA- সকল সদস্যকে।
উল্লাসিত, উজ্জীবিত, প্রাণবন্ত,
মুক্ত চিন্তায় জীবিত বালক গণ!
আমরা বাঁচি, মানুষকে বাঁচানোর জন্য!
আমরা রক্তাক্ত করে মারতে নয়,
রক্তদিয়ে বাঁচানোর জন্য জন্মেছি!
লেখাঃ সৌরভ গাঙ্গুঁলী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.