পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১০ নং তারুন্দিয়া ইউনিয়নে অসহায় ও দরিদ্র গরিব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে অরাজনৈতিক সংগঠন তারুন্দিয়া ইউনিয়ন পরিবার।
মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার ১০ নং তারুন্দিয়া ইউনিয়নের সেচ্চাসেবী সংগঠন তারুন্দিয়া ইউনিয়ন পরিবার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই,চিনি, সেমাই চিপ্স, সাবান, মাস্ক, ডাল এবং আলু। "যতো দিন এই দেহে রবে প্রাণ,গেয়ে যাবো ততোদিন মানবতার গান "এই স্লোগান কে সামনে রেখে এগিয়ে চলছে সেচ্চাসেবী সংগঠন তারুন্দিয়া ইউনিয়ন পরিবার।
মহামারি করোনায় খেটে খাওয়া পরিবারের মানুষ অসহায় হয়ে পড়েছেন। আমরা সব সময় এসব অসহায় ও দরিদ্র পরিবারের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.