ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে “উচাখিলা পরিবার” এর উদ্যোগে দ্বি-স্তর বিশিষ্ট মোটা কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নারানাটিয়া গ্রামের (শেখ বাড়ি) ঈদগাহ মাঠে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

উচাখিলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ কম্বল গ্রহণ করার জন্য উপস্থিত হন। কম্বল বিতরণ কার্যক্রম সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে।

অনুষ্ঠানে উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন নারানাটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে “উচাখিলা পরিবার” কে ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবানদেরকে এ ধরনের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমাদের গ্রাম পর্যায়ের মানুষ অনেক অবহেলিত। এখানে হাজার হাজার দরিদ্র, বয়স্ক ও ছিন্নমূল মানুষে পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। এরকম কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। তারা সমাজের সবাইকে এ ধরনের মানবিক কাজে সক্রিয় সহযোগিতা করার আহবান জানান।