প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২১, ৭:১৭ পি.এম
উলিপুরে ফাস্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে মাস্ক বিতরণ

মোত্তাহিদ ইসলাম মারজান উলিপুর উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফাস্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে আজ ২০ সেপ্টেম্বর বেলা ১১ঃ৩০ মিনিটে সাধারণ মানুষের মাঝে, রিক্সা চালক, ভ্যান চালক সহ রাস্তা চলাচল করা সাধারণ মানুষের মাঝে স্বাস্হবিধি মেনে চলার আহবান ও পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।

উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোত্তাহিদ ইসলাম মারজান, উপদেষ্টা জাকিউল ইসলাম পিনু, নেয়ামত শরিফ প্রতিক এর নির্দেশনা অনুসারে সংগঠনের সভাপতি নাজমুল হাসান সজিব, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপুল এর নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃবিপ্লব ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ;শ্রী তন্ময় অনিক, শামীম ইকবাল, সাংগঠনিক সম্পাদক ;ফিরোজ আলম, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজুল ইসলাম রাজ, কোষাধ্যক্ষ আরিফ ইসলাম সহ আরো অনেকে।
উক্ত কর্মসূচি সম্পর্কে সংগঠনের চেয়ারম্যান মোত্তাহিদ ইসলাম মারজান জানান এই সংগঠন সামাজিক ও সাধারণ মানুষের পাশে দারানোর জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এখানে ব্লাড শাখা পর্যন্ত চালু করা হয়েছে। সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সংগঠন সামাজিক কাজের মধ্য দিয়ে অনেকদূর এগিয়ে যাবে আশা করছি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.