কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনে শাহ্ রেজাউল মাহমুদজকে সভাপতি এবং নুরুল ইসলামকে সাষারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষনা করা হয়েছে, রাজধানীর ডেমরায় কোনাপাড়া কনকর্ড বালুর মাঠে এ কমিটি ষোষণা করেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু ।
মোঃ মজিবুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।
বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান মিজান, প্রশাসনীক ব্যাক্তিবর্গ, নতুন কমিটির সদস্যবৃন্দসহ আরোও অনেকে।
এসময় প্রধান অতিথি বলেন।
কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নতুন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষে আমি নিজেই উপস্থিত থেকে নতুন ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করছি। তিনি আরোও বলেন শাহ্ রেজাউল মাহমুদের হাত ধরে কনকর্ড রাজধানী প্রকল্প ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অনেক দুর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
পরে কাজী মনিরুল ইসলাম মনু নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরন করে নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.