শায়েক আহমদ,বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে ৫ দিনব্যাপী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা গত বৃহষ্পতিবার (৩ এপ্রিল) রাতে শুরু হয়েছে। এ পূজাকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে বেড়েছে দর্শনার্থীদের ভীড়।পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এব্রাও মেলা বসেছে। এ বছর ১৯তম বার্ষিকী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
৫ দিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পূজার্চনা, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।
দেবীপুর সর্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারন সম্পাদক নিতাই পাল জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শ্রীশ্রী বাসন্তী পূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করছেন এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। আগামী ৭ এপ্রিল সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এ পূজা সমাপ্ত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.