ডিভাইন কেয়ার ফাউন্ডেশনে''র উদ্যোগে কুড়িগ্রামে শতাধিক গরিব পরিবারের মাঝে সামাজিক দূরত্ব মেনে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপকরণ চাল, আলু, ডাল, সয়াবিন তেল ও লবণ মিলে এক-সপ্তাহের খাদ্য সামগ্রী বিতারণ করে।
ক্ষুধার্ত মানুষের মুখ, ভাষা আর চাহনি সবচেয়ে বড় বেদনার। গতবছর থেকে করোনায় বিপর্যস্ত কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে ডিভাইন কেয়ার ফাউন্ডেশন নামে একটি বেসরকারি অলাভজনক সংস্থা।
প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ, সেচ্ছাসেবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বগ উপস্হিত ছিলেন। এ ব্যাপারে সংস্থাটির নিবাহী পরিচালক কনিকা রানী সরকার বলেন, “আমরা সর্বদা সুবিধাবঞ্চিত নারী, শিশু ও বৃদ্ধদের সাধ্যমত বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সহায়তামূলক, উন্নয়নমূলক কাজ করে থাকি।
এবছর আমরা ৪ টি জেলা কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও ও ঢাকায় এ কার্যক্রম চালাচ্ছি। প্রয়ােজনীয় সাপাের্ট পেলে চলমান কাজের পাশাপাশি দক্ষ শ্রমিক ও উদ্যোক্তা তৈরিতে আমরা আগ্রহী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.