প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২১, ১১:৫০ পি.এম
কেশবপুরে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজ্যাল ক্যানালো স্থাপন উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজ্যাল ক্যানালো স্থাপন উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন,
পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থাপন করা অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজ্যাল ক্যানালোর মাধ্যমে খুবই উপকার হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.