
আজ শনিবার (২৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় সময় জামালপুরের বংশায় নদীতে পরিচ্ছন্নতা অভিযান করেছে বাংলাদেশের অতন্দ্র প্রহরী ক্লিন রিভার বাংলাদেশ, জামালপুর জেলা শাখা।
জামালপুরের বংশায় নদীতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে ধারণ করে সারা বাংলাদেশে একযোগে ৫০ টি নদীতে পরিচ্ছন্নতা অভিযান প্রকল্প হাতে নেয়, সেই নির্দেশনায় ক্লিন রিভার বাংলাদেশ-এর জামালপুর জেলা শাখাও এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।
জামালপুরের পরিচ্ছনতা অভিযানে নেতৃত্বে ছিলেন ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলার ক্যাপটিন জনাব মোঃ খোরশেদ আলম সহ জেলার সকল সদস্যগন।
অভিযান শেষে সকলকে শপথ বাক্য পাঠ দানের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সম্মানিত সদস্য মোঃ মাসুদ রানা।
এ শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।