ফারুক হোসেন,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৪ঠা জানুয়ারী) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আনন্দ ভাগাভাগি করে সংগঠনটি।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ স্লোগানে পথচলা বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ছিলো উৎসব মুখর পরিবেশ।
এসময় জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মনির হোসেন, হৃদয় মারমা, শাহেদুল আলম চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, জিৎজয় ত্রিপুরা, ক্যজরী মারমাসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.