প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৪, ৭:২০ পি.এম
জনবিরোধী বাজেট ঈদের আনন্দ ধ্বংস করেছে: মোমিন মেহেদী

এসময় মোমিন মেহেদী বলেন, নিরন্নদের খাদ্য প্রদান করার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ব্যতিত কোন নিবন্ধিত বা অনিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্ম করে না; কারণ তারা রাজনীতি নিজেদের জন্য করে মানুষের জন্য নয়। এই সব রাজনীতিকদের অপরাজনীতির কারণেই সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির অর্থ দেশের বাইরে পাচার করার পাশাপাশি অনলাইন জুয়ার মাধ্যমে একটি শ্রেণি কোটি কোটি টাকা পাচার করছে একটি চক্র। আগামী ১ দিনের মধ্যে অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিমন্ত্রী ও বিটিআরসির প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবেন নতুনধারার রাজনীতিকগণ। অতিতের কথা যেমন তেমন, চলতি বছরের ৬ মাসে অনলাইন জুয়ার মাধ্যমে ৬ হাজার কোটি টাকারও বেশি দেশের বাইরে পাচার করেছে একটি দুস্কৃতিকারী চক্র। এই চক্রকে চিহ্নিত করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি সাইটগুলোও বন্ধ করতে ব্যর্থ হয়েছে আমাদের পুলিশ-প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। এই ব্যর্থদের বিরুদ্ধে যুদ্ধে নামবে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি সচেতন নাগরিকগণ।উল্লেখ্য, ২০১২ সালে আত্মপ্রকাশের পর থেকে প্রতি ঈদে ধারার কার্যালয়ের সামনে নিরন্ন-ভাসমান মানুষদেরকে খাবার প্রদানের ধারাবাহিকতায় ১৭ জুন পবিত্র ঈদ উল আযহার নামাজের পর বেলা ১১ টায় খাদ্য প্রদান করা হবে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির মিডিয়া সেল সদস্য শেখ লিজা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.