অদ‍্য বুধবার (০৯ মার্চ) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার উদ্যোগে জলাধার সুরক্ষা ও সংরক্ষনে বিভাগীয় পর্যায়ে জোট গঠনের জন্য এক আলোচনা সভা টাঙ্গাইল ফুড গার্ডেন হোটেল এন্ড পার্টি প্যালেস, এ অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন মীর জালাল আহমেদ। সভায় ছয়টি জেলার পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগন অংশগ্রহন করেন।
সভার প্রারম্ভে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য পেশ করেন বেলার মীর জালাল আহমেদ।

জোটের উদ্দেশ্য ও লক্ষ্য, ধারণা পত্রের মাধ্যমে পেশ করেন গৌতম চন্দ্র চন্দ, বিভাগীয় সমন্ময়কারী। জেলা ভিত্তিক মুক্ত আলোচনায় অংশগ্রহনকারী জেলা প্রতিনিধিগন আলোচনায় অংশ গ্রহন করেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন স্বরণীর মঞ্জুরাণী প্রামানিক, সবুজ পৃথিবীর সহিদ মাহমুদ, এসপিকে’র নির্বাহী প্রধান মো: এনামুল হক, উত্তর নবীনগর মহিলা কল্যান সমিতির সভানেত্রী রুনা লায়লা, শেরপুর ইকো ফ্রেন্ডলি ফোরামের সদস্য, জামালপুর জনাব মো: তুহিন মিয়া, ময়মনসিংহের বড়বিলা বহুমুখি সমবায় সমিতি লি: এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী, আকম আলতাবুর রহমান কাশেম অর্থ সম্পাদক নেত্রকোনা প্রেসক্লাব, নির্বাহী পরিচালক ওয়েপ ও সম্পাদক হাওর বাঁচাও আন্দোলন কিশোরগঞ্জ, খায়রুল ইসলাম সম্পাদক কালের নতুন সংবাদ ও তথ্য গবেষণা সম্পাদক, হাওর বাঁচাও আন্দোলন কিশোরগঞ্জ প্রমূখ।

সার সংক্ষেপ উপস্থাপনা করেন শিক্ষক ও গবেষক স্বপন ধর।

পোষ্টার পেপারের মাধ্যমে গ্রুপ আলোচনায় সমস্যা এবং করণীয় বিষয়ক লিখিতভাবে তুলে ধরা হয়।

মীর জালাল আহমেদকে সভাপতি ও গৌতম চন্দ্র চন্দকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
জলাধার রক্ষার জন্য সভায় সবাই একমত পোষন করেন।