প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৩, ১২:১২ পি.এম
জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হল বিএমএসএস এর ২য় বর্ষপূর্তি ৩য় বর্ষে পদার্পন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
২০ শে মার্চ সোমবার সকাল ১০ টায় যশোরের আকিজ দরবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে, কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ও উপ দপ্তর সম্পাদক রেজোয়ান হোসেন রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ।এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক।উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল,যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনু,সহ সম্পাদক সুব্রত শর্মা, রমজান আলী, রকিবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ খায়রুল ইসলাম,নির্বাহী সদস্য সামিউল আলম,আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান, শেখ সেকেন্দার আলী,সহ সম্পাদক সেলিম রেজা সালাম,সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ,দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়, সিলেট বিভাগীয় সম্পাদক গোলাম রব্বানী,রাজশাহী বিভাগীয় সভাপতি জুয়েল আহমেদ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ হাবিবুল্লাহ, সিলেটের শাহাজান সিরাজ,যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা,সম্পাদক শরিফুল ইসলাম,সহ সম্পাদক আবুল বাশার জীবন, ফরিদপুরের হাসিব মিয়া,তরিকুল সালাম,এ্যাডঃ ইদ্রিস আলী,অভয়নগর উপজেলা কমিটির উপদেষ্টা মুনশী আব্দুল মাজেদ,সভাপতি রকিবুল ইসলাম রুবেল,সাধারন সম্পাদক ফিরোজ খান সিনিয়র সহসভাপতি গাজী আবুল হোসেন,তাজাম্মুল ইসলাম দিপু,কেশবপুরের কামরুজ্জামান,খুলনার সিরাজুল ইসলাম,বাঘারপাড়ার আমির হোসেন,রাজশাহীর শিশু সাংবাদিক জেসমিন আহমেদ।উপস্থিত ছিলেন কেন্দ্রীয়,বিভাগীয়,জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানের ২য় পর্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ও সংগঠনের জন্য অবদান রাখায় বেশ কয়েকজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.