জামালপুরে মেলান্দহে জাগরণ সমাজ কল্যাণ সংগঠন শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ ডিসেম্বর জামালপুরের মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের পশ্চিম ঝাউগড়া গ্রামের অস্থায়ী কার্যালয়ে জাগরণ সমাজ কল্যাণ সংগঠণ শুভ উদ্বোধনের প্রধান অতিথি, জামালপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ১০ নং ঝাউগড়া ইউপি চেয়ারম্যান, আন্জুমনোয়ারা বেগম হেনা চৌধুরী।
সংগঠণের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভটিজিং বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার বিষয়ে প্রতিরোধে, জন্মনিবন্ধন, বিবাহ নিবন্ধন, যৌতুক প্রতিরোধ, শিশু অধিকার নারী অধিকার, জেন্ডার ভিত্তিক বৈষম্য দূর, যৌন নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধসহ ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে সচেতন করা, গরীব ও মেধাবী ছাত্রদের সহায়তা করা, শীত বস্র ও গরিব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা।
উদ্বোধনের সময় বক্তারা বলেন- দেশের এই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে তাদের মূল ধারায় সম্পৃক্ত করা প্রয়োজন। পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে ইতিবাচক পরিবর্তন ঘটানোর লক্ষ্যে সামাজিক সমস্যা দূর করতে হলে মানসিকতার পরিবর্তন করতে হবে।
ঝাউগড়া ইউনিয়নের সাস্থ্য ও জন সংখাা বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে, জাগরণ সমাজ কল্যাণ সংগঠণ শুভ উদ্বোধন করেন- ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোয়ার হোসেন,ছাইফুল ইসলাম, ইজ্জত আলী, রবিউল ইসলাম উজ্জল, আলহাজ্ব হাফিজুর রহমান, ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক সোহেল রানা, জামালপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক, মোরাদুজ্জামান মোরাদ, ঝাউগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি- রাসেল মাহমুদ,
ঘোষেরপাড়া ইউপি নবনির্বাচিত মেম্বার , জয়নাল আবেদিন লেবু, ঝাউগড়া ইউপি নবনির্বাচিত মহিলা মেম্বার লাকি খাতুন, ওয়ার্ড আওয়ামীলগের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, এমদাদুল হক তানিম, দৈনিক সংবাদের মেলান্দহ উপজেলা প্রতিনিধি ছামিউল ইসলাম।
পশ্চিম ঝাউগড়া জাগরণ কল্যাণ সংগঠণের সভাপতি আশরাফুল ইসলাম রাজু,সহ সভাপতি মামুনুর রশিদ, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, আনোয়ার হোসেন, অর্থবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক- ফয়সাল আহম্মেদ, দপ্তর সম্পাদক নাইম হোসেন রিদয়, জাহাঙ্গীর, সুকুর আলী, তফিল,ছামিউল হক,মাসুদ রানা, হোসেন আলী, শহিদুল্লা,সোবাহান মামুনুর রশিদ,রবিউল আলম, আসিব মাহমুদ, রিজান, হান্নান, নিশাদ সহ সকল সদস্য বৃন্দ।
উদ্বোধনি অনুষ্ঠানে নবনির্বাচিত মেম্বারদের ফুলেল মালা দিয়ে বরন করে নেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি আন্জুমনোয়ারা বেগম হেনা চৌধুরী ফিতা ও কেক কাটেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ঝাউগড়া ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.