
অদ্য শনিবার (২৯ জানুয়ারি) বকশীগঞ্জ উপজেলার জামিরবাগে ব্যারিস্টার তাসনিম রাকিব অদিতির উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোটারি ক্লাব অফ ঢাকা ফোর্টের আয়োজনে এবং সার্বিক সহায়তায় ছিলেন- এশিয়ান টিভির পরিচালক রোটারিয়ান তাওফিক হোসেন খিজির।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১২০ জনের চক্ষু অপারেশন সহ মোট ১২০০ জন চক্ষু রোগির চিকিৎসা সেবা প্রদান করে রোটারি ক্লাব অফ ঢাকা ফোর্ট।
বিনামুল্যের এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে আরও যারা উপস্থিত ছিলেন, তারা হলেন- পাওনিয়ার ডেন্টাল কলেজের চেয়ারম্যান ডা: রকিবুল হোসাইন রুমি, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ফজলুল করিম, সদস্য রোটারিয়ান আ ন ম সাদান জাহান, এশিয়ান টিভির পরিচালক ও রোটারিয়ান তাওফিক হোসেন খিজির এবং সিটি ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মাসুম প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।