
মোঃ হিরু মিয়া, জেলা প্রতিনিধি, ঝিনাইদহঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ শনিবার সকালে ঝিনাইদহ শহরের সুকান্ত সড়কে ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নূর উর রহমান।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিট সভাপতি বাবু কনক কান্তি দাস। এ সময় উপস্থিত ছিলেন,ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান ফোটন, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ বিএম রেজাউল করিম ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এসএম আনিসুর রহমান খোকাসহ কার্যানির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
সাধারণ সভায় আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সেক্রেটারি জে এম রাশীদুল আলম রশীদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।