
ঠাকুরগাঁওয়ের মহান পুরুষ রেজওয়ানুল হক (ইদু) চৌধুরীর ২৭ তম মৃত্যু বার্ষিকী পালিত
২৫ মে মঙ্গলবার ছিল উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল উনার কবর জিয়ারত ও উনার আত্মার শান্তি কামনা করে খামারবাড়ি সব্দলে দোয়া মহফিল করা হয়েছিলো। নিজস্ব দানকৃত জায়গায় এতিমখানা (শব্দডাঙ্গা) এতিমখানা এতিম বাচ্চাদের জন্য ছিল উন্নতমানের খাবার পরিবেশন।রেজওয়ানুল হক ইদু চৌধুরী ১৯৩০ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।
তার পিতা রমজান আলী চৌধুরী এবং মাতা ফজিলাতুন্নেসা। রেজওয়ানুল হক ইদু চৌধুরী ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে দিনাজপুর জেলা শাখার সভাপতি এবং দিনাজপুর জেলা কৃষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদে ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত অখণ্ড দিনাজপুর-৩ (বর্তমান ঠাকুরগাঁও-১) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। এরপর ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৬-১৯৯০ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।তার পিতা রমজান আলী চৌধুরী জমিদার ছিলেন। পিতা, মেহের বকস্ চৌধুরীও ছিলেন জমিদার ও বালিয়া চৌধুরী বংশের প্রতিষ্ঠাতা। তিনি ৪ ডিসেম্বর ১৯৫৯ সালে তেভাগা আন্দোলনের কৃষকনেতা হাজী মোহাম্মদ দানেশের কন্য সুলতানা রেজওয়ান চৌধুরী সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যিনি সংরক্ষিত মহিলা আসন-১ থেকে ১৯৮৬–১৯৮৮ মেয়াদে সংসদ সদস্য ছিলেন। বড় ছেলে সুলতানুল ফেরদৌস নম্র ব্যবসায়ী ও জেলা বিএনপির সহসভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ছোট ছেলে সুলতান উল নায়ীম শুভ চৌধুরী ব্যবসায়ী।রেজওয়ানুল হক ইদু চৌধুরী ২৫ মে ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন।
তার চাচাতো ভাই নুরুল হক চৌধুরী (১৯০২-১৯৮৭) ছিলেন দুই বারের নির্বাচিত পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য(এম.এন.এ) সেই সাথে পার্লামেন্টারি সেক্রেটারি এবং ঠাকুরগাঁও পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া নুরুল হক চৌধুরী দিনাজপুর জেলা বোর্ডের সহসভাপতি ও আইনজীবী ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.