
ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ৪’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার উদ্যোগে শহরের স্টুডিয়াম মাঠ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ৪’শ হত দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ওসি তানভিরুল ইসলাম প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.