নিজস্ব প্রতিনিধি: মে মাসের শুরু থেকেই সারাদেশের মতো যশোরে তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। সেই সঙ্গে গরমের কারণে বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি। এই দাবদাহ ও প্রখর রোদের মধ্যেই কর্মব্যস্ত মানুষজন প্রয়োজন তাগিদে বের হচ্ছেন বাড়ি থেকে। এই কর্মব্যস্ত মানুষদের পাশে দাড়িয়েছে একদল তরুণ। তারা মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন। যশোরের মনিরামপুরের ‘ঐক্যবন্ধন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণেরা বিগত কয়েকদিন ধরে এমন ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মনিরামপুর পৌর শহরের উপজেলা গেইটে দেড় শতাধিক বোতল খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। খর রোদে ঘাম ঝরানো পরিশ্রমের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির হাসি ফোটে পথচারী ও ভ্যান ইজিবাইক চালকদের মুখে। উপজেলা গেইটের ব্যবসায়ী আবিদুর রহমান রাকিব জানান, ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। রোদে গরমের মধ্যে দোকানদারী করে শরীর থেকে অনেক ঘাম ঝরে যায়। কাজ করার শক্তি থাকে না। পানি আর স্যালাইন খেয়ে শান্তি পেয়েছি। ভ্যান চালক আতিয়ার রহমান জানান, সকাল থেকে রোদের যে তাপ আর গরম ভ্যান চালাতে অনেক কষ্ঠ হচ্ছে ,এর মাঝে দেখলাম কয়জন ছেলেরা ঠান্ডা পানি দিচ্ছে , ঠান্ডা পানি আর স্যালাইন খেয়ে শরীর টা আগের থেকে অনেক টা চাঙ্গা হয়েছে। ঐক্যবন্ধন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, টিফিনের টাকায় পরিচালিত সংগঠন ঐক্যবন্ধনের আয়োজন আজ উপজেলা পরিষদের সামনে পথচারী,ভ্যান চালক, ইজিবাইক চালকদেরকে প্রায় দেড়শত বোতল ঠান্ডাপানি ও স্যালাইন বিতরণ করেছি,আগামী দিনেও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন ঐক্যবন্ধনের সদস্য
পারভেজ হাসান, শিহাব উদ্দিন, মাহিম হোসেন, জগন্নাথ কুমার, রাতুল হোসেন, আসিফ হাসান, সজিব হোসেন,মুন্না হাসান,জোবায়ের হাসান,আল-আমিন,আশিকুর রহমান,আশিকুজ্জামান,রাহিব হাসান,সজিব হাসান,নোমান হাসান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.