
"নলডাঙ্গা ব্লাড ডোনার্স এসোসিয়েশন" এর উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল!
গাইবান্ধা জেলার নলডাঙ্গা ইউনিয়নে আজ ৮ই মে,শনিবার ২৫ রমজান সন্ধ্যা ৬ ঘটিকার দিকে কিছু উজ্জীবিত তরুনদের প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩ টি এতিমখানা ও বিভিন্ন মাদ্রাসা গুলোতে ইফতার বিতরণ।

নলডাঙ্গা বহুমুখী দাখিল মাদ্রাসা, জোরগাছের ভিটা মাদ্রাসা, বাজার পাড়া মাদ্রাসা গুলোতে এ আয়োজন করা হয়। এসময়, এসোসিয়েশনটির সেচ্ছাসেবক গণ তিনটি অংশে বিভক্ত হয়ে উক্ত মাদ্রাসা গুলোতে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
একদল তরুনের হাত ধরে এগিয়ে যাচ্ছে ইউনিয়ন টির সেচ্ছাসেবী মূলক কর্মকাণ্ড। " রক্তদিন জীবন বাঁচান" স্লোগানে ২০২০ সালের প্রতিষ্ঠিত নলডাঙ্গা ব্লাড ডোনার্স এসোসিয়েশন- এনবিডিএ নামক এই সংগঠন টির মূল লক্ষ হচ্ছে রক্তের অভাবে যেন কোন তাঁজা প্রাণ ঝড়ে না যায় ও এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড। এমনি কিছু লক্ষমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জান্নাতুল নাইম জীম, সিনিয়র সহ সভাপতি রাব্বি, সহ সভাপতি তাসকিন লিয়ন, সাধারণ সম্পাদক আবু সাকিব তানভীর, রবিউল ইসলাম রবি, রাফিউল ইসলাম রাসেল, পাভেল ইসলাম, আমিরুল ইসলাম লিওন, জুয়েল জোয়ার্দার , হুমায়ন ফারহান সাদিক, রামীম ইসলাম, সৌকত ইসলাম, নাহিদ, স্বাধীন, মারুফ প্রমূখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.