আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাউসা ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (০৬ অক্টোবর) সারাদিন ব্যাপি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” স্লোগান কে সামনে রেখে ‘বাউসা ব্লাড ফাউন্ডেশন’ এর আয়োজনে ৫নং বাউসা ইউনিয়ন পরিষদে উৎসব মুখর পরিবেশে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টাই বজ্রপাত রোধে বাউসা চকরপাড়া বিদ্যুৎপৃষ্ঠে নিহত জহুরুল ইসলাম বাবুর বাড়ির সামনে থেকে ফতেপুর বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে ১'শ টি তালের বীজ রোপন করা হয়, বাঘার প্রাণ কেন্দ্রে অবস্থিত মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৪.৩০ মিঃ পর্যন্ত ২৫০ জনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। সর্বশেষ বিকাল ৪.৩০ মিনিটে বাউসা ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি করা হয়।
মাহবুব হাসান টিটন সঞ্চালিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন শফিকুর রহমান (শফিক), এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, বাউসা ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান ভুট্টু, উপজেলা আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বাউসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিনসহ সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাউসা ইউপি চেয়ারম্যন শফিকুর রহমান (শফিক) বলেন, রক্তের অভাবে মৃত্যুর সংখ্যা কম নয়। তাই সেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। যখন কোন ব্যাক্তি রক্তের অভাবে হাসপাতালের বেডে ছটফট করতে করতে মারা যায় তখন তার স্বজনরা বোঝে এর যন্ত্রণা। আর এ সময় কতটা অসহায়ত্ব বোধ করে তারা। বাউসা ব্লাড ফাউন্ডেশনের একঝাঁক তরুণ বিগত এক বছর যাবত যেভাবে সেচ্ছায় রক্ত দিয়ে অসহায় মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছে তা সত্যিই দৃষ্টান্তমূলক প্রসংসনীয়। আমি তাদের এই মহত কাজে সার্বক্ষণিক সহযোগীতা করার চেষ্টা করেছি।
বাউসা ইউনিয়ন যুবলীগে সভাপতি সাইদুর রহমান (ভুট্টু) বলেন, যখন সারা দেশে যুবকরা বিপথগামী তখন বাউসা ইউনিয়নের যুবকেরা যেভাবে মানুষের জীবন বাঁচাতে রক্তের জোগান দিয়ে চলেছে। তাদের এ-ই কার্যক্রম সত্যিই প্রসংশনিয়। আমি আশাবাদী ভবিষ্যতে এই তরুণেরাই এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, বাউসা ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা যে কাজ ও দুঃসাহসী মনবল দেখিয়েছে নিশ্চয় তারা প্রসংসার দাবিদার। তাদের সামাজিক সকল উদ্যোগকে সাধুবাদ জানাই। তারা যেন সামনের দিন গুলো এ ভাবে অসহায় মানুষের পাশে দাড়াতে পারে সেই প্রত্যাশা করি।
বাউসা ব্লাড ফাউন্ডেশন’র এর প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন বলেন, নিজ অনুভূতি থেকে যাত্রা শুরু করেছিলাম। বর্তমানে ৫০ জন রক্ত যোদ্ধা সাথে নিয়ে এই ফাউন্ডেশন চলমান। সকলের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এ সংগঠন। যখন কোন মানুষ রক্তের প্রয়োজনে ছুটাছুটি করে , আমরা রক্ত দিয়ে তার পাশে দাঁড়াই, তখন ও-ই ব্যাক্তির আনন্দ দেখে আমরা বিমোহিত হই। এই সংগঠনের সদস্য্যরা এখন মানবতার অনন্য দৃষ্টান্ত।
বাউসা ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের দেওয়া রক্তে জীবন ফিরে পাচ্ছে অসংখ্য মুমূর্ষু রোগী। রক্তের অভাবে আকষ্মিক মৃত্যু কমাতে উপস্থিত বক্তারা সেচ্ছায় রক্তদানে সকলকে উদ্বুদ্ধ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.