বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি পুমরায় নির্বাচিত হয়েছেন ইম্পেরিয়াল ক্যাপিটালের চেয়ারম্যান ছায়েদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিএমএসএল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াদ মতিন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন। তারা ২০২২-২৩ মেয়াদে দায়িত্বপালন করবেন। এর আগে ২০২০-২১ মেয়াদেও এই দুজন বিএমবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন।
এছাড়া প্রথম সহ-সভাপতি, দ্বিতীয় সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিএমবিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.