
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বরসা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৮ জন হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরন করা হয়।
বুধবার (২৪ আগস্ট) সকাল ১১ টার দিকে পৌর সভার আধারকোঠা বরসা অফিসে বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ জনের প্রত্যেককে দুইটি করে ছাগল দেওয়া হয়।
উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কারীমুল ইসলাম, অধ্যক্ষ লিয়াকত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সরোয়ার হোসেন, বরসা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মাহাতম, প্রোগ্রাম ম্যানেজার মো. আতিয়ার রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.