ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: অদ্য (১২ অক্টোবর) মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলার সদর উপজেলার, পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে মীর গোলাম এর সভাপতিত্বে পুরাতন ব্রহ্মপুত্র নদের অববাহিকার জীবন ও জীবিকার উপর দলীয় আলোচনা (এফজিডি) অনুষ্ঠিত হয়।
অতিথিদের স্ব: স্ব: আসন গ্রহণ ও পরিচয় পর্বের পর শুভেচ্ছা বক্তব্য এবং বেলার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বেলার বিভাগীয় সমন্য়কারী বাবু গৌতম
চন্দ্র চন্দ । তিনি বেলার কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন।
আলোচনায় একজন মৎসজীবির কেস স্টাডি গ্রহন করা হয়। মুক্ত আলোচনার মাধ্যমে সকলের মতামত পেশ করেন। সভাপতি তাহার আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন।
এলাকার পরিবেশগত সমস্যার সমাধানে বেলার মাধ্যমে প্রশাসনের ব্যবস্থা গ্রহজনের আহবান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.