
আজম খাঁন,বাঘারপাড়া (যশোর) : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাঘারপাড়া শাখার কমিটি গঠন করা হয়েছে।
সাত সদস্য বিশিষ্ঠ কমিটিতে সভাপতি পদে নিবার্চিত হয়েছেন, চাড়াভিটা রাজা লাইব্রেরীর পরিচালক আব্দুর রশিদ ও সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঘারপাড়া সংবাদপত্রের এজেন্ট ও আল আমিন লাইব্রেরীর পরিচালক আনিসুর রহমান।
শুক্রবার সকালে বাঘারপাড়া প্রেসক্লাব ভবনে জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতে সাধারণ সম্পাদক পদে নিবার্চন সম্পন্ন হয়। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়। তারা হলেন সহঃ সভাপতি কামরুল ইসলাম মোর্শেদ, সহঃ সম্পাদক ত্বরেক আব্দুল্লাহ , কোষাধাক্ষ আহাদ আলী, সদস্য নাছির উদ্দিন ও মিনহাজুল ইসলাম।
এদিকে আনিসুর রহমান সম্পাদক নিবার্চিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান খুলনা বিভাগীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও যশোর হাসান বুক ডিপো’র পরিচালক জসিম উদ্দিন ও ঝিকরগাছা বাপুসের সভাপতি হুমায়ুন কবির।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.